Test Headline News

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে সংঘর্ষ রাতারাতি তীব্র আকারে ছড়িয়ে পড়েছে। উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, তাঁর দেশ প্রতিবেশী দেশটির সঙ্গে একটি ‘উন্মুক্ত যুদ্ধে’ জড়িয়ে পড়েছে; কিন্তু যুদ্ধাবস্থার মধ্যে থাকা এই দুটি দেশের সামরিক সক্ষমতা কতটুকু।

লন্ডনভিত্তিক ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ’-এর তথ্য অনুযায়ী, পাকিস্তানের সামরিক শক্তি আফগানিস্তানের তুলনায় কতটা বিশাল, তার একটি তুলনামূলক চিত্র নিচে দেওয়া হলো

ইসলামাবাদ একদিকে তাদের পারমাণবিক কর্মসূচিতে বিনিয়োগ অব্যাহত রেখেছে, অন্যদিকে নৌবাহিনী ও বিমানবাহিনীকেও আধুনিকায়ন করছে।

অন্যদিকে আফগান তালেবানের সামরিক সক্ষমতা দিন দিন কমছে। ২০২১ সালে ক্ষমতা দখলের সময় তারা যে বিদেশি নানা সরঞ্জাম জব্দ করেছিল, সেগুলো ব্যবহারের ক্ষমতা এখন দিন দিন কমছে। এ ছাড়া আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ায় তাদের সামরিক আধুনিকায়নও বাধাগ্রস্ত হচ্ছে।

সেনাবাহিনীর আকার

পাকিস্তান: মোট ৬ লাখ ৬০ হাজার সক্রিয় সেনাসদস্য রয়েছে। এর মধ্যে ৫ লাখ ৬০ হাজার সেনাবাহিনীতে, ৭০ হাজার বিমানবাহিনীতে এবং ৩০ হাজার সেনা সদস্য নৌবাহিনীতে কর্মরত।


About the Author:

Amaya Bio

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top